মালয়েশিয়ার ইউনিম্যাপ প্রতিনিধিদলের আইআইইউসি সফর
মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস (ইউনিম্যাপ)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম পরিদর্শন করেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এ সফরে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়। প্রতিনিধিদলে ছিলেন ইউনিম্যাপের সেন্টার ফর গ্র্যাজুয়েট স্টাডিজের ডেপুটি ডিরেক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ইর. স. ড. মোহদ আফেন্দি বিন রোজান এবং একাডেমিক ম্যানেজমেন্ট সেন্টারের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর স. ড. মুহাম্মদ জুহাইরি আজিজ সাফার।