আইআইইউসিতে শুরু হয়েছে নাট্য কর্মশালা ২০২৬
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে শুরু হয়েছে নাট্য কর্মশালা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ হাসমত আলী কর্মশালার উদ্বোধন করেন।\n\nবিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মুহাম্মদ মাহাবুবুর রহমান-এর সভাপতিত্বে এবং কর্মশালার প্রধান সমন্বয়ক কবি চৌধুরী গোলাম মাওলা-র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)-এর চিফ মেডিকেল অফিসার ও নাট্যব্যক্তিত্ব আবু হেনা আবিদ জাফর এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম।