আইআইইউসি ও তুরস্কের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইওআই স্বাক্ষর
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং তুরস্কের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষরিত হয়েছে। শনিবার আইআইইউসি'র কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইওআই স্বাক্ষর হয়।