আইআইইউসিতে এআই প্রশিক্ষণ কর্মশালা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং আইআইইউসি হাদিস ক্লাবের আয়োজনে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে স্মার্ট ইউজ অব এআই অ্যাজ এ লার্নিং টুল ফর শরিয়াহ স্টুডেন্টস শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী।