আইআইইউসিতে এমবিএ ও এমবিএম ওরিয়েন্টেশন ও অ্যাওয়ার্ডিং সেরিমনি অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর এমবিএ ও এমবিএমের অটাম ২০২৫ ও স্প্রিং ২০২৬ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং অ্যাওয়ার্ডিং সেরিমনি ২০২৬ চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হাসমত আলী এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান।\n\nব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, এমবিএ ও এমবিএম প্রোগ্রামের সমন্বয়ক মোহাম্মদ জাহিদ হোসাইন ভূঁইয়া, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।