আইআইইউসিতে বিদেশি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘রিসেপশন অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর ফরেন স্টুডেন্টস, অটাম অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।\n\nরিসেপশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ও অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরীফুল হক। অনুষ্ঠানে অতিথিরা বিদেশি শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহারসামগ্রী তুলে দিয়ে তাদের স্বাগত জানান।