আইআইইউসিতে ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ‘ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।\n\nগতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। গেস্ট অব অনার ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ এবং ইটিই বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।