দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইআইইউসির চতুর্থ র‍্যাংক অর্জন
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৭-এ র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যলয়ের মূল র‌্যাংকিংয়ে নাম এসেছে। আইআইইউসি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ র‌্যাংকধারী বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে।\nউল্লেখ্য, এবারের র‌্যাংকিংয়ে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এসব সূচকের মধ্যে রয়েছে শিক্ষার মান, গবেষণার পরিবেশ ও মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণাপত্রের সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি।