আইআইইউসিতে আইন বিভাগের ৩৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আইন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে গ্র্যাজুয়েশন এন্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।\n\nঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল হাসান খান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।