আইআইইউসিতে জাতীয় বাজেট নিয়ে সেমিনার
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়েল সেমিনার হলে জাতীয় বাজেট (২০২৬-২৭) নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী ও ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।