2026-06-06
আইআইইউসিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও বৃক্ষরোপণ
ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে আইআইইউসিতে র্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ক্যাম্পাসে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
Social link:
Visit Link

