আইআইইউসিতে সিএসই বিভাগের ল্যাব-৩-এ আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ল্যাব-৩-এ আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন কম্পিউটার ল্যাব স্থাপন ও পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।